লালপুরে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

নাটোরের লালপুর উপজেলার নওপাড়া গ্রামের আসমান আলীর মেয়ে আছমা খাতুন (১৪) পুকুরের পানিতে পড়ে ডুবে মারা গেছে। আজ সোমবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। 

আছমা বাঘা উপজেলার খানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী এবং শারীরিক প্রতিবন্ধি ছিল।

আছমার বড় ভাই হাসানুর রহমান জানান, আছমা খাতুন প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে বেরিয়ে যায়। সে আর বাড়ি না ফেরায় খোঁজ করতে গিয়ে রাস্তার পাশে আনারুলের পুকুরে তাকে ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করেন। 

আরও পড়ুন: মাগুরায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত   

ধারণা করা হচ্ছে, স্কুলে যাবার সময় পা পিছলে পুকুরের পানিতে পড়ে আছমার মৃত্যু হয়।

ইত্তেফাক/কেকে