হবিগঞ্জে ২৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

হবিগঞ্জ জেলায় সম্প্রতি ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সদর হাসপাতলে ভর্তি হয়েছেন ২৫ জন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে ঢাকায় পাঠানো হয়েছে। ডেঙ্গু আক্রান্তদের বেশির ভাগই বিভিন্ন কোম্পানির শ্রমিক। এতে জেলা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে অনেকেইে ডেঙ্গু আক্রান্তের ভয়ে শহর ছেড়ে গ্রামে যাচ্ছেন অনেকেই।

সদর হাসপাতাল সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে বেশির ভাগই মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকার একটি সিরামিক কোম্পানির শ্রমিক। শনিবার রাত থেকে সোমবার পর্যন্ত ওই কোম্পানির শ্রমিক ইসমাঈল হোসেন, আজিজুল ইসলাম, বাদল মিয়া, আব্দুর রশিদ, রিপন, বেলু মিয়া, মমিন মিয়া, মিজান মিয়া, চুনারুঘাট উপজেলার সতং গ্রামের দুলাল মিয়া, শাহেদ আহমেদ ও মাধবপুর উপজেলার উজ্জলপুর গ্রামের আলমগীরকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আরও পড়ুন: বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের চাকা বিস্ফোরিত, ১৫ মিনিট রানওয়ে বন্ধ

এদের মধ্যে দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/কেকে