চট্টগ্রাম মহনগরীতে প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ওমরগণি এম ই এস কলেজের একজন শিক্ষার্থী খুন হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম শেখ জাকির হোসেন সানি (১৯)। সে ওই কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়।
আরও পড়ুন : বিমান দুর্ঘটনায় মৃত্যুতে পরিবার পাবে ১ কোটি ৪০ লাখ টাকা
সোমবার বেলা আড়াইটার দিকে সহপাঠীরা তাকে চমেক হাসপাতালে নিয়ে আসে। হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, ছুরিকাঘাতে গুরুতর আহত ঐ ছাত্রকে চমেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়।
ইত্তেফাক/কেআই