নবম-দশম শ্রেণির পদার্থবিজ্ঞান

প্রিয় নবম-দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ । অনুশীলন বিভাগে তোমাদের  স্বাগত।  আজকে তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের কাজ , ক্ষমতা ও শক্তি অধ্যায়ের কর্মদক্ষতা ও  মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা নীতি বিষয়ের উপর জ্ঞানমূলক প্রশ্নোত্তরের উপর আলোকপাত করছি ।

জ্ঞানমূলক প্রশ্নোত্তর ঃ

১। জুল কাকে বলে?

উত্তর :কোন বস্তুর উপর ১ নিউটন বল প্রয়োগ করলে যদি বলের দিকে বলের প্রয়োগ বিন্দুর ১ মিটার সরণ হয় তবে সম্পন্ন কাজের পরিমাণকে এক জুল বলে ।

 ২। ক্ষমতা কাকে বলে?

উত্তর : কাজ করার হারকে ক্ষমতা বলে ।

৩। ওয়াট কাকে বলে ?

উত্তর : ১ সেকেন্ডে ১জুল কাজ করার ক্ষমতাকে এক ওয়াট বলে ।

৪ । শক্তি কাকে বলে ?

উত্তর : কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে ।

৫। কিলোওয়াট ঘন্টা কাকে বলে?

উত্তর : এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র এক ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয় তাকে কিলোওয়াট ঘন্টা বলে ।

৬। বিভব শক্তির সংজ্ঞা দাও ?

উত্তর : স্বাভাবিক অবস্থান বা অবস্থা থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থান বা অবস্থায় আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে ।

৭ । গতিশক্তির সংজ্ঞা দাও ?

উত্তর : কোনো গতিশীল বস্তু তার কাজ গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে ।

৮। শক্তির সংরক্ষণশীলতা নীতিটি লিখ ?

উত্তর :শক্তির সৃষ্টি বা বিনাশ নেই , শক্তি কেবল একরূপ থেকে অন্য এক বা একাধিকরূপে পরিবর্তিত হতে পারে । মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয় ।

প্রকৃত পক্ষে আমরা কোনো নতুন শক্তি সৃষি ্বকরতে পারি না বা শক্তি ধ্বংস করতেও পারি না । অর্থাত্ বিশ্বের সামগ্রিক শক্তি ভাণ্ডারের কোনো তারতম্য ঘটে না । এই বিশ্ব সৃষ্টির প্রথম মুহূর্তে যে পরিমাণ শক্তি ছিল আজও সে পরিমাণ শক্তি বর্তমান । এটাই শক্তির অবিনশ্বরতা বা শক্তির সংরক্ষণশীলতা ।

৯। কর্মদক্ষতা কাকে বলে ?

উত্তর : কোনো যন্ত্রের কর্মদক্ষতা বলতে যন্ত্র থেকে মোট যে কার্যকর শক্তি পাওয়া যায় এবং মোট যে শক্তি দেয়া হয়েছে তার অনুপাতকে বোঝায়।