ঈদকে ঘিরে সম্প্রতি শুরু হওয়া নকিয়ার ‘ডাবল খুশির অফার’-এর প্রথম বিজয়ীর হাতে নকিয়া ২.২ সেটটি তুলে দিল নকিয়া কর্তৃপক্ষ। ময়মনসিংহ জেলার কানিজ ফাতেমা নিপুণ এই পুরস্কার বিজয়ী হন। এইচএমডি গ্লোবাল বাংলাদেশ ও তাদের পার্টনারদের উচ্চপদস্থ কর্মকর্তারা ময়মনসিংহের নকিয়ার হেড অফিসে উপস্থিত থেকে বিজয়ীকে পুরস্কার বুঝিয়ে দেন।
আপনি যদি স্বল্প বাজেটে নকিয়ার মতো ব্র্যান্ডের ফোন কিনতে চান, তাহলে কিনতে পারেন ‘নকিয়া ২.২’। নকিয়া ২.২ মোবাইল সেটটি কিনলেই ক্রেতারা পাচ্ছেন ৫০০ টাকা নিশ্চিত ক্যাশ ব্যাক আর সঙ্গে একটি নোকিয়া ২.২ জিতে নেওয়ার সুযোগ! এখন পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষ ক্যাশব্যাক অফারটি গ্রহণ করেছে। নকিয়া ২.২-এর বাজারমূল্য (২/১৬ জিবি) ১০,৯৯৯ টাকা এবং (৩/৩২জিবি) ১২,৯৯৯ টাকা।
এইচএমডি গ্লোবাল কয়েক দিন আগেই বাংলাদেশে লঞ্চ করেছে নকিয়া ২.২ সেটটি। নকিয়া ২ সিরিজের আগের ফোনগুলো মধ্যে এটা সবদিক থেকেই এগিয়ে। এতে অ্যান্ড্রয়েড ওয়ান প্রজেক্টের অ্যান্ড্রয়েড পাই ব্যবহার করা হয়েছে। ফোনটিতে মিডিয়াটেকের প্রসেসর ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংবলিত সিঙ্গেল ক্যামেরা সিস্টেম ব্যবহার করা হয়েছে। কম আলোতে ভালো ছবি তোলার জন্য এটি বেশ উপযোগী।
নকিয়া ২.২-এর অন্য ফিচারগুলোর মধ্যে আছে বায়োমেট্রিক ফেস আনলক, এআই ইমেজিং, সেলফি নচ, গুগল লেন্স এবং ডেডিকেটেড গুগল অ্যাসিসটেন্ট বাটন।
নকিয়ার এই ডাবল খুশির অফারটি স্বল্প সময়ের জন্য, আর চলবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত। যারা এই অফারে অংশ নিতে চান তাদের জন্য এখনো রয়েছে সুযোগ। তাই দেরি না করে ঝটপট খোঁজ নিন আপনার কাছের মোবাইলের যে কোনো শোরুমে।