জামালপুরের ডিসির সাথে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়া নারী অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনা আগস্ট সোমবার কর্মস্থলে এসে জ্ঞান হারিয়ে ফেলেন।
প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা গেছে, বিতর্কিত ওই নারী সোমবার কর্মস্থলে যান। এ সময় হঠাৎ তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ৩ দিনের একটি ছুটির আবেদন করেন তিনি। এরপর কেউ কোন কিছু বুঝে উঠার আগেই সে দ্রুত জেলা প্রশাসকের কার্যালয় থেকে চলে যান। ওই নারী সাবেক জেলা প্রশাসকের গোপনীয় শাখার অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।
জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার বলেন, সানজিদা ইয়াসমিন সাধনা নামের ওই অফিস সহায়কের ছুটির আবেদন গ্রহণ করা হয়েছে। নতুন জেলা প্রশাসক কর্মস্থলে যোগদান করে তার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। এ ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি তদন্ত সাপেক্ষে ওই অফিস সহায়কের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি উল্লেখ করেছেন।
আরও পড়ুন : বিমান দুর্ঘটনায় মৃত্যুতে পরিবার পাবে ১ কোটি ৪০ লাখ টাকা
উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে জামালপুরের ডিসি আহমেদ কবীরের সাথে ওই নারী অফিস সহায়কের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে জামালপুরসহ সারা দেশে তীব্র নিন্দার ঝড় বয়ে যায়। এ ঘটনায় গতকাল জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরকে ওএসডি করা হলেও ঘটনায় সঙ্গে জড়িত ওই নারীর বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন জামালপুরের মানুষ।
ইত্তেফাক/কেআই