ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের উঠান বৈঠক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১১ নং ওয়ার্ড (শিমরাইলকান্দি) আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সমন্বয়ে আব্দুল্লাহ ডাক্তার মাজার মাঠ প্রাঙ্গণে গত বৃহস্পতিবার এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সেলিম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খোকন, অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ফারুকুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম, দানা মিয়া, আমজাদ হোসেন রনি, আহমদ হোসেন, মোনায়েম হোসেন, আশেক খান, হাসিদ মিয়া, ফজলু মিয়া, দেলোয়ার হোসেন জুম্মান, জুবায়ের মাহমুদ শ্রাবণসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিকে পুনরায় এমপি নির্বাচিত করার লক্ষ্যে ছাত্রনেতা মোঃ জামশেদ আলমকে আহ্বায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সভা পরিচালনা করেন ইকবাল হোসেন।
ভেড়ামারায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে মুক্তিযোদ্ধাদের মতবিনিময়
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, নির্বাচন কমিশনকে বিএনপি বা ঐক্য ফ্রন্টের নেতারা প্রতিদিন অভিযোগ করে যাচ্ছে। এখন পর্যন্ত নির্বাচন কমিশনের কাজকর্ম দেখে নির্দ্বিধায় বলা যায় নির্বাচন কমিশন কঠোর নিরপেক্ষতা অবলম্বন করছেন। নির্বাচনে জড়িত সম্ভাব্য প্রার্থীগণ নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সন্তুষ্ট। শুক্রবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারার নিজ বাসভবনে ২ উপজেলার স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। হাসানুল হক ইনু বলেন, নির্বাচনে রাজনৈতিক পক্ষ-বিপক্ষের কারণে কোনো রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে প্রশাসন পদক্ষেপ নেয়নি। পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীনেই আছে। ইনু বিএনপি নেতাদের উদ্দেশ্য বলেন, অপরাধীদের বাঁচানোর চেষ্টা করবেন না, পক্ষে ওকালতি করবেন না এবং নির্বাচনে অপরাধীদের রাজনীতির মাঠে হালাল করারও চেষ্টা করবেন না। এ সময় কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অ্যাডভোকেট আলম জাকারিয়া টিপু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজরুল ইসলাম, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এসএম আনছার আলীসহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নৌকার বিজয়ের লক্ষ্যে লালমোহন
আওয়ামী লীগের উঠান বৈঠক
লালমোহন (ভোলা) সংবাদদাতা নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে লালমোহন উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন উঠান বৈঠক অব্যাহত রেখেছেন। শুক্রবার সকালে লালমোহন পৌরসভার ৫নং ওয়ার্ড সোলায়মান হাওলাদার বাড়িতে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে পৌর আওয়ামী লীগের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম হাওলাদারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ নূরুন্নবী চৌধুরী শাওন। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আ. রহিম হাওলাদারের নেতৃত্বে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী নূরুন্নবী চৌধুরী শাওনের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুণ, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাদল, উপজেলা যুবলীগের সভাপতি ইমাম হোসেন হাওলাদার প্রমুখ।
রাণীনগরে স্বেচ্ছাসেবক লীগের
নির্বাচনী সভা
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সকল ভেদাভেদ ও দ্বন্দ্ব ভুলে গিয়ে হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে নৌকার জন্য ভোট প্রার্থনা করতে হবে। আবারো সকল সাম্প্রদায়িকতা ও বাধাকে জয় করে আগামী নির্বাচনে বিপুল ভোটে নৌকা প্রতীককে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাণীনগর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক নির্বাচনী সভায় বক্তারা এ আহ্বান জানান। ৩য় বারের মতো নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে আবারো আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম। তাই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের করণীয় শীর্ষক এক নির্বাচনী সভার আয়োজন করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। সভায় রাণীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আখতারুজ্জামান উজ্জ্বলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল বারী মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ মফিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসিম আহম্মেদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রুস্তম আলী প্রমুখ। এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও তার সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শরণখোলায় জেলা প্রশাসকের
নির্বাচন কেন্দ্র পরিদর্শন
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার তপন কুমার বিশ্বাস বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিতকারী কোনো অপশক্তিকে ছাড় দেওয়া হবে না। শুক্রবার দুপুরে শরণখোলায় নির্বাচন কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন আকন, উপজেলা নির্বাহী অফিসার লিঙ্কন বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হোসেন, এম সাইফুল ইসলাম খোকন, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, মাইনুল ইসলাম টিপুসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক রায়েন্দা বাজার খালের পাড়ে ওয়াপদা বেড়িবাঁধের অবৈধ স্থাপনা উচ্ছেদ এলাকা পরিদর্শন করেন।