কেইপিজেডের নান্দনিক ব্যাম্বো হাউজ ভস্মীভূত

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (কেইপিজেড) নান্দনিক ব্যাম্বো হাউজ রবিবার রাতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা মনে করছেন।

বন্দর পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, কর্ণফুলীতে অবস্থিত কেইপিজেড এলাকায় ব্যাম্বো হাউজে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।