মানিকগঞ্জে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

গতকাল শুক্রবার রোটারী ক্লাব অব মতিঝিলের উদ্যোগে প্রতি বছরের মত সাটুরিয়া বালিয়াটি, মানিকগঞ্জে দরিদ্র, অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মোট ৩৫০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট শেফাউল আলম শিপলুসহ রোটারিয়ান খন্দকার শফিকুল হক, মনোরঞ্জন ভক্ত, সত্য রঞ্জন সাহা ও নির্মল চন্দ্র রায় প্রমুখ। এ কাজে সমন্বয় করেছে রামকৃষ্ণ মিশনের স্থানীয় শাখা।