চরফ্যাশনে গণধর্ষণের মামলায় গ্রেফতার দুই

চরফ্যাশনে চাকরির প্রলোভন দিয়ে এক তরুণীকে দুই দিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগে এক নারীসহ চার জনকে আসামি করে মামলা হয়েছে।

রবিবার সন্ধ্যায় ধর্ষিতা বাদী হয়ে চরফ্যাশন থানায় মামলাটি দায়ের করেন। পুলিশ মামলায় এজাহারভুক্ত গণধর্ষণের সহযোগী নারী সালমা ও ধর্ষক আহাম্মদ আলীকে গ্রেফতার করে সোমবার আদালতে সোপর্দ করে।  চরফ্যাশন থানার ওসি শামসুল আরেফিন জানান, চাকরির ফাঁদে ফেলে দরিদ্র পরিবারের এই মেয়েকে জিম্মি করে গণধর্ষণ করা হয়েছে। ভিক্টিমকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।