চট্টগ্রামে ৯৬৭ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

নগরীর জিইসি মোড় এলাকায় অভিযান চালিয়ে সোমবার ভোরে ৯৬৭ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটক ব্যক্তি হচ্ছে মো. আবু বক্কর শাহীন। এ সময় ফেনসিডিল পরিবহনে ব্যবহূত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। শাহীন কুমিল্লার নাঙ্গলকোট এলাকার আবুল হাসেমের ছেলে।

র্যাব-৭ এর মিডিয়া কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জিইসি মোড় এলাকায় অভিযান চালিয়ে ঐ ফেনসিডিলসহ আবু বক্কর শাহীনকে আটক করা হয়। সে কুমিল্লা থেকে ফেনসিডিলগুলো চট্টগ্রামে বিক্রির জন্য নিয়ে এসেছিল।