জাতীয় বিশ্ববিদ্যালয়
g গাজীপুর প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ২য় রিলিজ স্লিপের মেধা তালিকা আগামীকাল রবিবার প্রকাশ করা হবে। উক্ত ফল SMS এর মাধ্যমে বিকেল ৪টা থেকে যে কোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে (nu<space>athn<space>roll no. লিখে ১৬২২২ মেসেজ Send করে এবং রাত ০৯.০০ টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.ac.bd/admissions) থেকে পাওয়া যাবে।
প্রফেশনালে ২য় পর্যায়ের ভর্তি আবেদন ৯ ডিসেম্বর শুরু: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমে যে সকল শিক্ষার্থী ইতোপূর্বে অনলাইন প্রাথমিক আবেদন করতে পারেনি, সে সকল শিক্ষার্থী আগামী ৯ ডিসেম্বর রবিবার বিকেল ৪টা থেকে শুরু হয়ে ১৩ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।