টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের জন্য বাংলাদেশ নারী দলের প্রস্তুতি ভালোই হচ্ছে। টানা তৃতীয় ম্যাচ জিতলো তারা। গতকাল ৩ উইকেটে থাইল্যান্ডকে হারিয়েছে সালমা খাতুনের দল। আগে ব্যাট করা থাইল্যান্ড দল ২০ ওভারে ৫ উইকেটে ৮৭ রান করে। বাংলাদেশের হয়ে নাহিদা ৯ রানে ২টি, সালমা ১৩ রানে ২টি এবং কুবরা ১৬ রানে ১টি উইকেট নেন। জবাবে বাংলাদেশ ১৮.২ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮৮ রান করে। জ্যোতি ৩৭ বলে ৩৯ রান করেন। এ ছাড়া রিতু ১২ বলে অপরাজিত ১৪ এবং শায়লা ১৫ বলে ১১ রান করেন।