টানবাজার পার্ক গুঁড়িয়ে দিল নাসিক

নারায়ণগঞ্জ:প্রায় ৭০ বছরের পুরোনো টানবাজার পার্কের দোকানপাট ও স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। গতকাল সোমবার বেলা ১১টা থেকে একটি ভেকু দিয়ে টানবাজার পার্কের ২২১টি দোকান গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়। উচ্ছেদ টিমের প্রধান নাসিকের সার্ভেয়ার আবুল কালাম জানান, এখানে বহুতল ভবন নির্মাণ করা হবে। প্রথম ও দ্বিতীয় তলায় মার্কেট করা হবে। এর পাশাপাশি তৃতীয়তলার পুরোটা জুড়ে গাড়ির পার্কিং থাকবে। টানবাজার পার্কে ২২১টি দোকান মালিকের প্রত্যেকেই এই ভবনে একটি করে দোকান পাবেন শর্তসাপেক্ষে                 —তাপস সাহা