বারডেমে জটিল ব্যথার চিকিত্সার ওপর কর্মশালা

 

বাংলাদেশ সোসাইটি অব এনেসথেসিওলজিস্টস ও বারডেম জেনারেল হাসপাতালের এনেসথেসিওলজি বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী জটিল ব্যথার আধুনিক চিকিত্সা পদ্ধতির ওপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বারডেম জেনারেল হাসপাতালের অডিটোরিয়ামে এ কর্মশালার দ্বিতীয় দিন গত শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক রশীদ-ই-মাহবুব, অধ্যাপক জাকির আহমেদ লতিফ, অধ্যাপক নাজমুন নাহার। উপস্থিত ছিলেন অধ্যাপক এম খলিলুর রহমান, অধ্যাপক এ বি এম মাকসুদুল আলম, অধ্যাপক দেবব্রত বণিক, অধ্যাপক নূরনবী চৌধুরী প্রমুখ। কর্মশালার সমন্বয়ক এনেসথেসিওলজিস্টের মহাসচিব অধ্যাপক ডা. কাওছার সরদার। প্রশিক্ষক ছিলেন ইন্ডিয়ান সোসাইটি ফর স্টাডি অব পেইনের সভাপতি ডা. গৌতম দাস, মহাসচিব ডা. পঙ্কজ সুরঙ্গে প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি