শোক সংবাদ

মো. মকবুল হোসেন মোল্যা

মধুখালী পৌরসভার ২নং ওয়ার্ডের ও মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. আজিজুর রহমান মোল্যার বাবা মো. মোকবুল হোসেন মোল্যা (৯৫) গতকাল নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ফরিদপুর-১ আসনের এমপি মো. আব্দুর রহমান, সাবেক এমপি বিএনপি নেতা শাহ্ মো. আবু জাফর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু শোক প্রকাশ করেছেন।