ঝিনাইদহে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে সুফিয়া বেগম (৫৫) নামের এক নারী মারা গেছেন। তিনি মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে মারা যান। সুফিয়া বানুড়িয়া গ্রামের আব্দুর রহিমের স্ত্রী। 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হুসাইন শাফায়াত জানান, সুফিয়া বেগম জ্বর ও মাথা ব্যথা নিয়ে সোমবার সকালে হাসপাতালে ভর্তি হন। এরপর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় তার রক্তের প্লাটিলেট ১ লাখ ৮০ হাজার এবং পিসিভি ৩৬ এবং এনএস-১ পজেটিভ। তিনি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছিলেন। এরপর তাকে চিকিৎসা দেয়া হচ্ছিল।

ইত্তেফাক/আরকেজি