ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষ চালক নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে চালক নিহত হয়েছেন। তিনি পিকআপভ্যানের চালক ছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার চরপ্রসন্নদী নামকস্থানে এ ঘটনা ঘটে।

নিহত পিকআপভ্যানের ড্রাইভার কেরামত মাতুব্বর (৬৫) রাজৈর উপজেলার টেকেরহাট সংলগ্ন নয়াকান্দি গ্রামের কাশেম মাতুব্বরের ছেলে।

পুলিশ জানায়, চরপ্রসন্নদী নামকস্থানে টেকেরহাটগামী একটি পিকআপভ্যান অন্য একটি গাড়িকে অভারটেক করার সময় ফরিদপুরগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানের সমুখভাগ দুমড়েমুচড়ে যায়। এসময় কেরামত মাতুব্বর (৬৫) ঘটনাস্থলেই নিহত হন। মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/আরকেজি