নাব্য সংকটে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত

নাব্য সংকটে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথে কয়েকদিন ধরে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে সরেজমিনে কাঁঠালবাড়ী ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ১৮টি ফেরির মধ্যে চলছে ১১টি ফেরি। দুইটি ভিআইপি ফেরি, ৩টি কে-টাইপ ফেরি ও ৬টি টানা ফেরি। বন্ধ রয়েছে রো রো ফেরিসহ ৭টি ফেরি। স্বাভাবিক সময়ে এই নৌপথে ১৮টি ফেরি চলাচল করে। 

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা যায়, কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথে লৌহজং টার্নিং পয়েন্টে নাব্য সংকটের কারণে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। চ্যানেল মুখে খনন কাজের জন্য পাইপ সরানোর কাজ চলছে। ফলে বিকেল থেকে ১১টি ফেরি ছাড়া সব ফেরি  চলাচল বন্ধ রয়েছে। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় উভয় ঘাটেই আটকে আছে অসংখ্য পরিবহন।   

ইত্তেফাক/এমআই