উখিয়া থানা পুলিশ সোমবার রাতে বালুখালী পানবাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা পাচারকারী আকবর আহম্মদকে গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।
উখিয়া থানার উপপরিদর্শক এস আই মোর্শেদ জানান, তার বিরুদ্ধে ৫/৬টি মামলা রয়েছে। তার দেহ তল্লাশি করে শতাধিক ইয়াবা পাওয়া যায়। তাই তার বিরুদ্ধে আরও একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে।
ইত্তেফাক/এমআই