জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

গণিত

জে এস সি গণিত সৃজনশীল প্রশ্ন

 

জেএসসি পরীক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিও। তোমাদের জন্যে আজ প্রথম অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন ও এর সমাধান দেয়া হলো।

১। ৫, ৯, ১৫, ২৩, .. .. ..

ক. দ্বিতীয় সংখ্যা অপেক্ষা ছোট মৌলিক সংখ্যাগুলোর সমষ্টির বর্গ এবং সংখ্যাগুলোর বর্গের সমষ্টি নির্ণয় করো।                   ২

খ. তালিকার পরের দুইটি সংখ্যা বের করো।                   ৪

গ. সংখ্যাগুলোর পার্থক্য যে প্যাটার্ন তৈরি করে তাদের ১ম ৫০টি সংখ্যার সমষ্টি বের করো।                                         ৪

 

১ নং প্রশ্নের উত্তর (ক)

 

দ্বিতীয় সংখ্যা ৯ অপেক্ষা ছোট মৌলিক সংখ্যাগুলো হলো  ২, ৩, ৫, ৭

মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি = ২ + ৩ + ৫ + ৭ = ১৭

মৌলিক সংখ্যাগুলোর সমষ্টির বর্গ = (১৭)২ = ২৮৯

মৌলিক সংখ্যাগুলোর বর্গের সমষ্টি = (২)২ + (৩)২ + (৫)২ + (৭)২

= ৪ + ৯ + ২৫ + ৪৯

= ৮৭

উত্তরঃ ২৮৯ ও ৮৭

 

১নং প্রশ্নের উত্তর (খ)

 

তালিকার সংখ্যাগুলো হল:             

৫              ৯              ১৫            ২৩

পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য:            

      ৪             ৬                   ৮

লক্ষ করি প্রতিবারে পার্থক্য ২ করে বাড়ছে।

পরবর্তী প্রথম পার্থক্যটি হবে (৮ + ২) = ১০

এবং দ্বিতীয় পার্থক্যটি হবে (১০ + ২) = ১২

সুতরাং, পরবর্তী প্রথম সংখ্যা (২৩ + ১০) = ৩৩

এবং পরবর্তী দ্বিতীয় সংখ্যা (৩৩ + ১২) = ৪৫

উত্তর: ৩৩ ও ৪৫

১নং প্রশ্নের উত্তর (গ)

সংখ্যাগুলোর পার্থক্য যে প্যাটার্ন তৈরি করে তা হলো  ৪, ৬, ৮, .. .. ..

এখানে, প্রথম পদ, ক = ৪

সাধারণ অন্তর = (৬ - ৪)

                = ২

আমরা জানি,

ক-তম পদ           = ১ম পদ + (ক - ১) ´ সাধারণ অন্তর

                        = ৪ + (ক - ১) ´ ২

                        = ৪ + ২ক - ২

                        = ২ক + ২

সুতরাং ৫০-তম পদ = ২ ´ ৫০ + ২ = ১০২

আমরা পাই,

৪, ৬, ৮, .. .. .. ১০২

এখানে, ১ম পদ = ৪

এবং শেষ পদ = ১০২

পদসংখ্যা = ৫০

আমরা জানি,  সমষ্টি =

 

প্যাটার্নটির প্রথম ৫০টি পদের সমষ্টি

 =

                                                                           

 

= ১০৬ ´ ২৫

                                                                       

= ২৬৫০ (উত্তর)