সীতাকুণ্ডে অস্ত্রসহ চার ডাকাত আটক

সীতাকুণ্ডে ডিবি পুলিশের সঙ্গে ডাকাত দলের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ দুই ডাকাতসহ পুলিশ চার ডাকাতকে গ্রেফতার করেছে।এ সময় ডাকাতদের কাছে থেকে চারটি বন্দুক কার্তুজসহ উদ্ধার করা বলে পুলিশ জানিয়েছে।

জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৪টার সময় সলিমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকায় পাহাড়ের গহীন জঙ্গলে একদল অস্ত্রধারী ডাকাত ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল।এ খবর গোপন সূত্রে জানতে পেরে চট্টগ্রাম উত্তর এডিশনাল এসপি মছিউদ্দৌলা রেজার নেতৃত্বে ডিবি পুলিশের ওসি মোহাম্মদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঐ এলাকায় অভিযান চালায়।

এ সময় ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি করে। এতে উভয় পক্ষের গোলাগুলিতে ২ ডাকাত গুলিবিদ্ধ হয়ে আহত হয়।

আটক গুলিবিদ্ধ ডাকাতরা হলো, দক্ষিণ সলিমপুর গ্রামের মৃত নুরুল আলম মাঝির ছেলে মোঃ বাবুল প্রকাশ পিস্তল বাবুল প্রকাশ ইসহাক(৩০), আবুল কাসেমের ছেলে আব্দুল বারেক প্রকাশ পেয়ারু(৩২)। এছাড়া একই গ্রামের রফিকের ছেলে মোঃ ফাহিম (৩২) ও বদিউল আলমের ছেলে জাহাঙ্গীর আলম(৩৪)। তাদের কাছ থেকে ৪টি দেশীয় বন্দুক ও ৩টি কার্তুজ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: চৌগাছায় শিশু ধর্ষণকারী আটক

এ ঘটনার সত্যতা স্বীকার করে চট্টগ্রাম ডিবি পুলিশের ওসি মোহাম্মদ হোসেন বলেন, ডাকাতরা আমাদের ওপর গুলি চালালে আমরাও ১২ রাউন্ড গুলি চালাই এবং চারজন ডাকাতকে অস্ত্রসহ আটক করি।

ইত্তেফাক/নূহু