জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এর আজকের বিশেষ আয়োজনে গাইবেন কণ্ঠশিল্পী প্রিয়াংকা গোপ ও ইউসুফ আহমেদ। এই অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের বিভিন্ন আঙ্গিকের গান গাওয়ার পাশাপাশি তারা নজরুলসংগীতের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন। সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে অতিথির সঙ্গে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন।
মিউজিক ক্লাবের এই পর্বটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ১১টা ২৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন নাহিদ আহমেদ বিপ্লব।