উপজেলা সদরের বিভিন্ন সড়কের ময়লা-আবর্জনার স্তূপ পরিষ্কার করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গত সোমবার সকাল ৯টা থেকে বিশ্বনাথে ‘বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদ ও সচেতন বিশ্বনাথ সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে এবং ‘হাজী শেখ তাহির আলী ফাউন্ডেশনের’ অর্থায়নে গ্রহণ করা উপজেলা সদরের যত্রতত্র ফেলা ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিছন্নতা কার্যক্রম অভিযান শেষ হয়। কার্যক্রমে একাত্মতা পোষণ করে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এস এম নুনু মিয়া বলেন, ময়লা-আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট একটি স্থান চূড়ান্ত করার লক্ষ্যে কাজ চলছে।