ভবানীগঞ্জ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ভবানীগঞ্জ বাজারের অবৈধ স্থাপনা (টিনসেড দোকান) উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। উপজেলার প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে কামারপট্টির একটি অবৈধ স্থাপনা টিনসেড কীটনাশকের দোকানঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেন।

ইউএনও জাকিউল ইসলাম জানান, ঐ জায়গাটি স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসের জায়গা। সেটি দীর্ঘদিন ধরে কতিপয় স্থানীয় প্রভাবশালী দখল করে রেখেছিল। ঐ স্থানে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণ করা হবে। তাই সেখানকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

তিনি আরো জানান, ভবানীগঞ্জ বাজারের সব অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।