বালিয়াকান্দি থানা পুলিশ সোমবার রাতে আব্দুল হাই মিয়া ও মালেক শেখ নামের দুই জন দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে আসামিদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল হাই মিয়া বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের মৃত আজমল হকের ছেলে ও মালেক শেখ নবাবপুর ইউনিয়নের ইন্দুদী গ্রামের মৃত কালু শেখের ছেলে।
বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. ওবায়েদুল হক বলেন, আসামি দুই জনের বিরুদ্ধে রাজবাড়ী দায়রা আদালতে সিআর পৃথক দুটি মামলায় এক বছর করে সাজা হয়। তারা দীর্ঘদিন পলাতক ছিল। মঙ্গলবার সকালে দুই জনকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।