গাংনীতে আমিন মিষ্টান্ন ভাণ্ডারে অভিযান চালিয়ে ২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মঙ্গলবার সকালে গাংনী থানা পুলিশের সহায়তায় উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান গাংনী বাজারের আমিন মিষ্টান্ন ভাণ্ডারে অভিযান পরিচালনা করেন। আমিন মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী রাশিদুল ইসলামকে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়।