পিরোজপুরে কঁচা নদীতে মাছের পোনা অবমুক্ত

পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে মঙ্গলবার দুপুরে বেকুটিয়া ফেরিঘাট এলাকার কঁচা নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা মুক্ত করা হয়।

বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে কার্প জাতীয় মাছ রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা মুক্ত করেন। এ সময় পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা মত্স্য কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোল্লা আজাদ হোসেনসহ জেলা ও থানা পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।