র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দলে এক রাউন্ড গুলি ও একটি রিভলবারসহ মো. খলিল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংদই গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। মঙ্গলবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে আসামিকে তার বাড়ি থেকে আটক এবং তা দখল থেকে একটি রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ক্যাম্পের উপপরিচালক লেঃ কমান্ডার বিএন এম শোভন খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অবৈধ অস্ত্র দ্বারা ভয়ভীতি প্রদর্শন করে এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত করত বলে স্বীকার করেছে। তাকে নান্দাইল থানায় হস্তান্তর ও তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।