ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) কুমিল্লা কেন্দ্রের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে আইইবি কুমিল্লা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আইইবি কেন্দ্রীয় প্রেসিডেন্ট ও বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর। এতে মূল আলোচক ছিলেন কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম। আইইবি কুমিল্লা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. আবুল বাশারের সভাপতিত্বে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও পঁচাত্তরের ১৫ আগস্ট নির্মম হত্যাকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. প্রকৌশলী হাবিবুর রহমান, প্রকৌশলী মো. নূরুজ্জামান, প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, প্রকৌশলী আবুল কালাম হাজারী, প্রকৌশলী রহমত উল্লাহ কবির প্রমুখ। পরে অতিথিরা আইইবি কুমিল্লা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী রহমত উল্লাহ কবির কর্তৃক বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন সময়ের ছবির অঙ্কিত শতাধিক পেনসিল স্কেচ ও দুর্লভ ছবির প্রদর্শনী ঘুরে দেখেন।