ফরিদপুর উপজেলা স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিল

ফরিদপুর উপজেলা স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিলের মাধ্যমে মঙ্গলবার নতুন কমিটি গঠিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাফিউল আলমের সভাপতিত্বে এ কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অধ্যাপক মো. গোলাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র খ ম কামরুজ্জামান মাজেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম কদ্দুস, উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুস ছালেক প্রমুখ।

কাউন্সিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মদ আলীকে (পদাধিকারবলে) সভাপতি, অধ্যক্ষ মোহাম্মদ শহীদ হোসাইনকে সম্পাদক এবং প্রধান শিক্ষক মো. আবু বাসেদকে কমিশনার করে ২৭ সদস্যের উপজেলা স্কাউটসের নতুন কমিটি গঠন করা হয়।