সিরাজগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় নুর ইসলাম নামে এক যুবককে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা দিয়েছে আদালত। একইসঙ্গে অপহরণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।
মঙ্গলবার সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মো. নাজির এই দণ্ড প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত নুর ইসলামের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিবনাথপুর গ্রামে।