উখিয়ায় যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত আসামি গ্রেফতার

উখিয়া থানা পুলিশ সোমবার মধ্যরাতে পালংখালী এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত আসামি মোহাম্মদ রশিদ আহম্মদের ছেলে আনিছ মিয়াকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করেছে। উখিয়া থানার এসআই আব্দুল খালেক জানান, এসআই রিমন ও সঙ্গীয় ফোর্সসহ তার বাড়ি ঘেরাও করে তাকে  গ্রেফতার করে। তার বিরুদ্ধে ১৯৮৯ সালে টেকনাফ থানায় একটি হত্যা মামলা দায়ের  করা হয়েছিল।