নরসিংদীতে নিজ বসতঘর থেকে সাজেদা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাজেদা বেগম নরসিংদী সদর উপজেলার চিনিশপুর গ্রামের মৃত মতিউর রহমানের স্ত্রী।
গতকাল মঙ্গলবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ঐ নারীর ছেলে আইন উদ্দিন (৩৮) ও নাতী মঞ্জুর হোসেন রিজন (১৭) কে আটক করেছে পুলিশ। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রাতে সাড়া না পেয়ে ছেলে আইন উদ্দিন ঘরে গিয়ে মা সাজেদা বেগমের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। সকালে থানা পুলিশকে খবর দিলে নরসিংদী সদর মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এসময় জিজ্ঞাসাবাদের জন্য ছেলে আইন উদ্দিন ও নাতি রিজন কে আটক করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।