কাউখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মধ্যে ঢেউটিন বিতরণ

পিরোজপুরের কাউখালীর মধ্যবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মধ্যে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর ব্যক্তিগত তহবিল থেকে ১৬ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার বিকেলে কাউখালী মধ্য বাজারে ঢেউটিন বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও জেপি নেতা আবু সাইদ মিঞা মনু।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. দেলোয়ার হোসাইন, উপজেলা জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শাহ আলম নসু, পিরোজপুর জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন, শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু, দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম খান মাওদুদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

আরো পড়ুন : শেখ হাসিনার মধ্যে বঙ্গবন্ধুকে আমরা দ্বিতীয়বার পেয়েছি: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

উল্লেখ্য, গত সোমবার ভোর সাড়ে পাচঁটার দিকে  কাউখালী মধ্যবাজারের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫টি বসতঘর ও ৩টি দোকান পুড়ে গেছে।

 

ইত্তেফাক/ইউবি