ব্যাপক আলোচিত ও সমালোচিত পুলিশের সেই ডিআইজি মিজানের পিস্তলের লাইসেন্স আজ মঙ্গলবার স্থগিত করেছেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আলী আকবর। তাকে পিস্তল ও আগ্নেয়াস্ত্র জমাদানের নির্দেশ দেয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান ১৯৯৭ সালের ৩০ জানুয়ারি থেকে ১৯৯৮ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত মাগুরায় অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে কর্মরত থাকাকালে ব্যক্তিগত পিস্তলের লাইসেন্স গ্রহণ করেন। সেই সময় তিনি একটি পিস্তল ও ১০ রাউন্ড গুলি ক্রয় করেন। গত বছরের ২৯ মে ডিআইজি মিজান ৪০ রাউন্ড গুলি কেনার আবেদন করলে মাগুরার তৎকালীন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান সেই আবেদন বাতিল করে দেন। বহুল আলোচিত ডিআইজি মিজান বর্তমানে কারাগারে আটক রয়েছেন।
আরো পড়ুন : সবাইকে আওয়ামী লীগের নৌকায় নেবার প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী
২০১৯ সালের ৪ আগস্ট দুদকের পক্ষ থেকে ডিআইজি মিজানের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিলের জন্য পত্র দেয়া হয়।
ইত্তেফাক/ইউবি