রূপগঞ্জে কিন্ডারগার্টেনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো দেড়শ স্কুলের ২ হাজার শিক্ষার্থী

রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন পরিচালক ও শিক্ষক কল্যাণ সমিতির বৃত্তি  পরীক্ষা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। দেড় শতাধিক কিন্ডারগার্টেনের ২ সহস্রাধিক শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। গত ৮ বছর ধরে রূপগঞ্জের কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে আসছে। সমিতির যুগ্ম-মহাসচিব এনামুল হক সিকদার বলেন, বিভিন্ন বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্তদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। গতকাল বৃত্তি পরীক্ষা চলাকালে বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানস আলহাজ লায়ন মোঃ হাবিবুর রহমান হারেজ, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হোসেন ভূঁইয়া রানু, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট কবির হোসেন, রূপগঞ্জ ইউপি সদস্য ওসমান গণি ভূঁইয়া খোকন, আওয়ামী লীগ নেতা সাহাবুদ্দিন ভূঁইয়া, আব্দুল­াহ আল মামুন প্রমুখ।