জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরাইলের বিরুদ্ধে রকেট হামলা চালানোর জন্য ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের নিন্দা করে আনা যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব পাস হয়নি। প্রস্তাবটির পক্ষে ৮৭টি ও বিপক্ষে ৫৭টিভোট পড়ে। ৩৩ টি দেশ ভোটদানে বিরত ছিল। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাবটি পাস হতে দুই-তৃতীয়াংশের সমর্থন দরকার ছিল। জাতিসংঘে মার্কিন দূত নিক্কি হ্যালি বলেছিলেন, এই প্রস্তাবের উদ্দেশ্য হচ্ছে এক ঐতিহাসিক ভুল সংশোধন করা। কারন জাতিসংঘ সাধারন পরিষদ আজ পর্যন্ত হামাসের নিন্দা করে কোনো প্রস্তাব পাস করেনি। হামাসের এক মুখপাত্র বলেছেন, এই ভোট মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের মুখে চপটেঘাত। ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেন, প্রস্তাবের পক্ষে দুই-তৃতীযাংশ ভোট না পড়লেও এই প্রথম সংখ্যাগরিষ্ঠ দেশ হামাসের বিপক্ষে দাঁড়িয়েছে। -বিবিসি