কচুয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

উপজেলার বলরা গুচ্ছগ্রাম থেকে দুই মাদক ব্যবসায়ী তাছলিমা ও সিরাজুল ইসলামকে গ্রেফতার করেছে চাঁদপুরের ডিবি পুলিশ। ডিবি পুলিশের এসআই মামুনুর রশিদ জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কচুয়া উপজেলার বলরা গুচ্ছগ্রামের শাহ আলমের স্ত্রী তাছলিমাকে ৯০ পিস ইয়াবা ও সাতবাড়িয়া গ্রামের মৃত চাঁদ মিয়ার ছেলে সিরাজুল ইসলামকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ ব্যাপারে কচুয়া থানায় মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা হয়েছে।