বাজিতপুরে একই বাড়ির দুই শিশু পুকুরে ডুবে মারা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গোথালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। সম্পর্কে ওরা চাচাত ভাই। সুজন ভুঁইয়ার ছেলে রনক ভুঁইয়া এবং বিপু ভুঁইয়ার ছেলে আরমান ভুঁইয়া (৫) মঙ্গলবার সন্ধ্যায় ঘর থেকে বের হয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে রাতে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে পুকুর থেকে দুজনের লাশ উদ্ধার করে।