ডিমলায় স্কুলছাত্র হত্যাকাণ্ডে গ্রেফতার চার

ডিমলায় সাব্বির নামের ১ম শ্রেণির এক ছাত্রের হত্যার ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়।

গত রবিবার সকালে উপজেলা সদর ইউনিয়নের পচারহাট গ্রামের ছোটোপুল নামক এলাকার আরডিআরএসের পুকুর  থেকে সদর ইউনিয়নের পচারহাট গ্রামের আব্দুস ছালামের ছেলে সাব্বির হোসেনের (৬) মাথায় আঘাতের চিহ্নসহ লাশ উদ্ধার করা হয়। ঘটনার এক দিন পর সাব্বিরের বাবা আবু সালাম কাজী বাদী হয়ে ছয় জনকে আসামি করে ডিমলা থানায় একটি হত্যা মামলা করেন।

গ্রেফতারকৃতদের বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয় বলে জানান ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ।