নান্দাইল বিদ্যুতের তারে জড়িয়ে দুই ব্যক্তির মৃত্যু

নান্দাইল উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে পৃথক ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়। নিহত ব্যক্তিরা হলেন— আবু সিদ্দিক ও ফজলুল রহমান। এলাকাবাসী জানান, বুধবার সকালে উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের শাইলধরা গ্রামের মৃত চাঁনফর আলীর ছেলে আবু সিদ্দিক ফসলি জমিতে কাজ করতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায়।

অপরদিকে, উপজেলার পংকরহাটি গ্রামের মৃত মনির হোসেনের ছেলে ফজলুর রহমান স্থানীয় একটি ফিশারিতে কাজ করতে গেলে মঙ্গলবার রাতে বিদ্যুতায়িত ফিশারির পানিতে পড়ে মারা যান। পরে সকালে ফিশারি থেকে লাশ উদ্ধার করা হয়।