চাটমোহরে সাপের কামড়ে মাদ্রাসা সুপারের মৃত্যু

চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের আড়িংগাইল গ্রামে সাপের কামড়ে এক মাদ্রাসা সুপারের মৃত্যু হয়েছে। নিহত মাওলানা শফিউল আলম মুছা (৫৫) ওই গ্রামের আহের আলীর ছেলে। তিনি উপজেলার মল্লিকবাইন দাখিল মাদ্রাসার সুপার ছিলেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে নিজ বাড়ির আঙিনায় তাকে বিষাক্ত সাপ দংশন করে। প্রথমে স্থানীয় ওঝা দ্বারা ঝাড়ফুঁক দেওয়া হলে অবস্থার অবনতি হয়। পরে চাটমোহর পৌরশহরের বালুচর মহল্লায় সাবেক পৌর কমিশনার মাহাতাবের কাছে নিয়ে আসা হয়। মাহাতাব হোসেন পাথরের দ্বারা সাপের বিষমুক্ত করেন। কিন্তু পাথর লাগানোর আগেই রাত সাড়ে ১২টার দিকে মাওলানা মুছা মারা যান।