অক্টোবরে চট্টগ্রামে হতে যাওয়া শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলে নেপালের থ্রি স্টার ক্লাব খেলবে বলে জানিয়েছেন টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী তরফদার রুহুল আমিন। গতকাল সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন কোলকাতার ইস্টবেঙ্গল, মোহন বাগান ও মোহামেডান, মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব, বাংলাদেশের বসুন্ধরা কিংস, আবাহনী ও আয়োজক চট্টগ্র্রাম আবাহনীর খেলা নিশ্চিত। নেপালের থ্রি স্টার ও থাইল্যান্ডের একটি ক্লাবের সাথে আলোচনা চলছে।