রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শামসুল হক ভুইয়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিমরাইল গ্রামের মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শামসুল হক ভুইয়া  ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিত্সাধান অবস্থায় গতকাল মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন (্্ইন্নালিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক কন্যা, ২ পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বাদ জোহর কসবার কুটিতে তার প্রথম জানাজা, বাদ আসর শিমরাইল গ্রামে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় শিমরাইলের পারিবারিক  কবরস্থানে দাফন করা  হয়।