মেক্সিকোর কোয়াটজাকোলকোস শহরের একটি পানশালায় আগুনে অন্তত ২৫ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। গ্রেফতারের পর সম্প্রতি মুক্তি পাওয়া এক ব্যক্তি ওই আগুন লাগিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল মেক্সিকোর প্রেসিডেন্ট লোপেজ ওব্রাডোর জানান, ‘অপরাধী পানশালায় প্রবেশ করে দরজা এবং বের হওয়ার রাস্তা বন্ধ করে দিয়ে আগুন ধরিয়ে দেয়’। ভারাক্রুজ রাজ্য পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে হোয়াইট হর্স নাইটক্লাবে হামলা চালানো হয়েছে। প্রাথমিকভাবে প্রসিকিউটররা জানিয়েছিলেন, ওই হামলায় আট নারী ও ১৫ জন পুরুষ নিহত হয়েছে। পরে প্রেসিডেন্ট জানান, নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। -বিবিসি