ফটিকছড়িতে 'বন্দুকযুদ্ধে' সন্ত্রাসী নিহত, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ভূজপুর থানার কোঠবাড়িয়া গ্রামের শিকদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি নিহত ব্যক্তি সন্ত্রাসী। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে একটি একে-২২ অস্ত্র ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: ইন্টারভিউয়ের নামে তরুণীকে ধর্ষণের অভিযোগ, রাজধানীতে পুলিশের অভিযান

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পু্লিশ সুপার মো. মাশকুর রহমান গণমাধ্যমকে জানান, শিকদারপাড়া এলাকায় র‌্যাবের টহল দলের সঙ্গে অস্ত্রধারী সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে একজন সন্ত্রাসী নিহত হন। ঘটনাস্থল একটি একে-২২ অস্ত্র ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

ইত্তেফাক/এমআরএম