মিঠাপুকুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রংপুরের মিঠাপুকুরে বজ্রপাতে তুষা মাঝি (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনাটি ঘটে। নিহত তুষা মাঝির বাড়ি মির্জাপুর ইউনিয়নের বৈরাতিহাট পিয়ার মাঝিপাড়া গ্রামে।

এলাকাবাসী জানায়, সকাল ৯টার দিকে বাড়ির পাশে একটি আমনক্ষেতে আগাছা পরিস্কার করছিলেন তুষা মাঝি। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

আরও পড়ুন: রমেকের ড্রেন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু