৩য় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, শিক্ষক আটক

লালমনিরহাটের আদিতমারীতে ৩য় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টায় নীল কান্ত কুমার রায় (৪৫) নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার চন্দনপাট বুড়িরদিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তিনি একই উপজেলার চন্দনপাট এলাকার মৃত বসন্ত কুমার রায়ের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় চলাকালীন ২য় তলার স্টোর রুমে ওই ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা চালান নীলকান্ত। এ সময় ছাত্রীটির চিৎকারে অন্য শিক্ষকরা এগিয়ে আসে মেয়েটিকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা এসে তাকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থল থেকে শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসেন।

তবে এ ঘটনাকে সাজানো ঘটনা বলে দাবি করছেন সহকারী শিক্ষক নীল কান্ত কুমার রায়।

আরও পড়ুন: ৭ম শ্রেণির স্কুলছাত্রীকে বিয়ে করতে এসে জেলেহাজতে বর ও বরের বাবা

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ ঘটনার জানান, ঘটনার পর এলাকাবাসী ওই শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন। পরে থানা পুলিশ এসে উদ্ধার করে থানায় নিয়ে যান। 

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সাইফুল ইসলাম জানান, অভিযোগ পেলে পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।

ইত্তেফাক/অনি