মন হয়েছে রিপুর দাস
করেই গেল গুনাহ্র চাষ।
হায় রে গুনাহ্, জীবন-খাগী
আমারে তুই করলি দাগী।
কিল খেয়ে কিল হজম করি
আস্তা জীবন দু’নম্বরি।
অসত্ সঙ্গে সর্বনাশ
রিপুই আমার গলার ফাঁস।
পিছলিয়ে পা বুদ্ধি নাশ
বাড়ছে জখম ভয়-তরাস।
মন হয়েছে রিপুর দাস
করেই গেল গুনাহ্র চাষ।
হায় রে গুনাহ্, জীবন-খাগী
আমারে তুই করলি দাগী।
কিল খেয়ে কিল হজম করি
আস্তা জীবন দু’নম্বরি।
অসত্ সঙ্গে সর্বনাশ
রিপুই আমার গলার ফাঁস।
পিছলিয়ে পা বুদ্ধি নাশ
বাড়ছে জখম ভয়-তরাস।